২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব অফার নিয়ে রবির ‘ঘ্যাচাং স্টোর’

মোবাইল ফোন অপারেটর রবি’র বিভিন্ন অফার এখন থেকে গ্রাহক নিজেই এসএমএস করে জানতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 11:17 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

গ্রাহকদের ঘনঘন এসএমএসের ঝামেলা থেকে মুক্তি দিতে ‘ঘ্যাচাং স্টোর’ নামে নতুন এই উদ্যোগ চালু হয়েছে বলে রবি জানিয়েছে।

‘ঘ্যাচাং স্টোর’ থেকে তাদের প্রয়োজনীয় অফারগুলো সম্পর্কে জানতে রবি লিখে ২১৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে আর ফিরতি এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে প্রয়োজনীয় সব তথ্য।  

অফারটির আওতায় গ্রাহকরা ইউসেজ বোনাস, ইনকামিং বোনাস, রিচার্জ বোনাস, ডেইলি ক্যাশ ব্যাক, উইকলি ক্যাশ ব্যাক, বান্ডেল অফার, নাইট টাইম অফার ও ভাস (ভ্যালু অ্যাডেড সার্ভিস) অফারগুলো সম্পর্কে জানতে পারবেন।