সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাবমেরিন কেবল কোম্পানি লিডিটেড শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ স্টক ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ।
মঙ্গলবার বিকেলে কোম্পানিটির ২০১২-১৩ বছরের আর্থিক বিবরণী পযালোচনা করে এ লভ্যাংশ দেয়া হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
গত বছর পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় সাবমেরিন কেবল। ওই বছর ১০ শতাংশ স্টক ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সাবমেরিন কেবল।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, “কোম্পানির মুনাফা বেড়ে যাওয়ার কারণে লভ্যাংশও বাড়িয়ে দিয়েছি আমরা। গতবছর কোম্পানিটির মুনাফা ছিল ৭৪ কোটি টাকা। এবার মুনাফা হয়েছে ৮৭ কোটি টাকা।”
২০১২-২০১৩ বছরে প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারে ৬ টাকা ৬৯ পয়সা আয় করেছে বলে জানান তিনি।
