পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন
সপ্তাহের প্রথম দুই দিন বাজার মন্দা থাকলেও তৃতীয় দিনে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর থেকেই সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩ পয়েন্ট হয়।
অন্যদিকে বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি।
লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৪০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
এর আগে সোমবার সার্বিক সূচক ৬ পয়েন্ট কমেছিল, মোট লেনদেন হয় ৪২৮ কোটি টাকার শেয়ার । রোববার সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমার পাশাপাশি ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
