২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো বিএটির ১০ম ‘ব্যাটল অব মাইন্ডস’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ আয়োজিত ক্যারিয়ার ভিত্তিক প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ডস’- ১০ম বছর পূর্ণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 11:35 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন IBA এর ‘Ocean’s 4’ টিম।

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিএটি বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে, যাতে তাঁরা সমসাময়িককালের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে নিজেদের উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরতে পারেন।

‘ব্যাটল অব মাইন্ডস’ প্রতিযোগিতা আয়োজনের ফলে দেশের সম্ভাবনাময় গ্র্যাজুয়েটরা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রবেশের জন্য নিজেদের তৈরি করতে পারেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, গণমাধ্যমের কর্মী ও বিএটি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।