২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় আহতদের বেসিসের অর্থ সহায়তা

সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ৪৩ জনেকে এবং আহত দুই উদ্ধারকর্মীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকালে কাওরানবাজার বেসিস অডিটোরিয়ামে সাভার রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত গার্মেন্টস শ্রমিক ও উদ্ধারকারীদের পরিবারকে এ সহিায়তা দেয় বেসিস।

এতে জানানো হয়, দুর্ঘটনায় অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত ও কম সাহায্য পাওয়া প্রায় ৪৩ জন শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধারকাজে নিয়োজিত দুই জন আহত উদ্ধারকর্মীকেও নগদ অর্থ ও বিশেষ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেসিস এর সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, নাভিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।