২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫২ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৫৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২২ কোটি টাকা কম।

লেনদেনে থাকা ১৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।

সোমবার ডিএসই সূচক ৪০ পয়েন্ট কমে, লেনদেন হয় ৪৭৯ কোটি টাকার শেয়ার।

রোববার ডিএসই সূচক ১৩ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৫৪১ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসই সূচক ২ পয়েন্ট বাড়ে, প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৬৩ কোটি টাকার শেয়ার। আর আগের সপ্তাহে ডিএসই সূচক ১৪২ পয়েন্ট বাড়লেও গড় লেনদেন ছিল ৫৮৭ কোটি টাকা।