২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক কলরেট কমিয়েছে এয়ারটেল

বহির্বিশ্বের কয়েকটি দেশে কলরেট আরো ‘সাশ্রয়’ করেছে এয়ারটেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:50 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই সেবাটি নিয়ে গ্রাহকরা কানাডা, চীন, মালয়শিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রে মাত্র পাঁচ টাকা মিনিটে (ভ্যাট প্রযোজ্য) কথা বলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশেষ এই কলরেট সেবাটি পেতে গ্রাহকরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘আইএসডি’ লিখে '৪০০০' নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে। ম্যাসেজের জন্য গ্রাহকদের কোনো চার্জ প্রয়োজন হবে না। এই সার্ভিসের বৈধতা থাকবে সাত দিন। এরপর গ্রাহকরা প্রয়োজনে আবার রেজিসেট্রশন করতে পারবেন। 

‘এই সার্ভিসটি দেশের সব এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’