জিপিআইটির ৫১ ভাগ শেয়ার অ্যাক্সেঞ্চারের
গ্রামীণফোনের অঙ্গপ্রতিষ্ঠান জিপিআইটির ৫১ ভাগ শেয়ার কেনার মাধ্যমে এর মালিকানা গ্রহণ করেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাক্সেঞ্চার।
সোমবার গ্রামীনফোন ও অ্যাক্সেঞ্চার যৌথভাবে মালিকানায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মালিকানায় পরিবর্তনের ফলে কোম্পানিটি ম্যানেজমেন্ট কনসাল্টিং, টেকনোলজি সার্ভিস ও আইটি আউটসোর্সিংসহ বিভিন্ন সেবা আগের চেয়ে আরো উন্নত হবে বলেও আশা করা হচ্ছে।
অ্যাক্সেঞ্চার একটি গ্লোবাল কোম্পানি যারা বিশ্বের ১২০টি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে আইটি সল্যূশন দেয় এবং আউটসোর্সিং করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এফএ
