মাস্টারকার্ড ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক
গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে সোমবার থেকে নিজস্ব ‘মাস্টারকার্ড ডেবিট কার্ড’ চালু করেছে পূবালী ব্যাংক লিমিটেড।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‘মাস্টারকার্ড ডেবিট কার্ডের’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, “আধুনিক ভালো সুযোগ-সুবিধা প্রদানের অংশ হিসেবে পূবালী ব্যাংক মাষ্টারকার্ড ডেবিট কার্ড চালু করেছে।।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইডের দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট আরি সারকার, দক্ষিণ এশিয়ায় এরিয়া প্রধান বিকাশ ভার্মা ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
