ডিএসইতে বেড়েছে সূচক-লেনদেন
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৫৪১ কোটি টাকার শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর পরই সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪০ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে প্রায় ৫৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে এদিন, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
