২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেস্টেক করপোরেশনের জুতার শো রুম উদ্বোধন

দেশীয় বাজারে যুক্তরাজ্য ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান ক্লার্কস’র জুতা নিয়ে এলো বেস্টেক করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 12:39 AM

Updated : 23 Aug 2022, 06:48 PM

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার নিক লো বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে বেস্টেকের শো রুম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব তৌকীর আহমেদ, বিপাশা হায়াত ও স্থপতি-লেখক শাকুর মজিদ।

ক্লার্কস ১৮৮ বছর ধরে জুতা শিল্পে অবদান রেখে আসছে। কোম্পানিটি শিগগিরই শিশুদের জন্য জুতা-স্যান্ডেল, ব্যাগ-বেল্ট ও অন্যান্য এক্সেসরিজ বাজারে আনবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।