২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গড় লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সামান্য কমেছে, লেনদেন হয়েছে প্রায় ৫৪০ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

অবশ্য এ সপ্তাহে গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠলেও পরে তা পরে যায়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ১২৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪০ পয়েন্ট হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৫৪০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা কম।

এদিন ১০৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

জন্মাষ্টমির ছুটির কারণে বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। তার আগের দিন মঙ্গলবার ডিএসই সূচক ২ পয়েন্ট কমে, লেনদেন হয় ৬৯০ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসই সূচক ২৯ পয়েন্ট কমে, রোববার বাড়ে ৩৮ পয়েন্ট। এই দুই দিনে যথাক্রমে ৬২০ কোটি এবং ৮২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

পুরো সপ্তাহে ডিএসই সূচক ২ পয়েন্ট এগিয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসই সূচক ১৪২ পয়েন্ট বাড়লেও গড় লেনদেন ছিল ৫৮৭ কোটি টাকা।