আইন ভঙ্গে সালতা ক্যাপিটালকে জরিমানা
আইন ভঙ্গের দায়ে সালতা ক্যাপিটাল লিমিটেড হাউজের পাঁচ লাখ টাকা জরিমানা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এক লাখ করে ইস্টার্ন ব্যাংকের তিন লাখ শেয়ার সর্ট সেল করে সালতা ক্যাপিটাল লিমিটেড।
এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সর্ট সেল রেগুলেশন ও স্টক ব্রোকার আইন ভঙ্গ করা সালতা ক্যাপিটাল লিমিটডেকে জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
