টেক্সটাইল ও গার্মেন্টস খাতের তিনটি প্রদর্শনী ৫ সেপ্টেম্বর
টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি, কাপড় ও রাসায়নিক দ্রব্যের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।
১৪তম টেক্সটেক বাংলাদেশ, ১৬তম ডাইকেম বাংলাদেশ এবং সপ্তম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন ও ফেব্রিক শো ২০১৩ নামে তিনটি প্রদর্শনী একসঙ্গে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সেমস্ গ্লোবালের আয়োজনে প্রদর্শনীটি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের উদ্বোধন করবেন বলে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ১৭টি দেশের মোট ৪৫০টি প্রতিষ্ঠান প্রদর্শনীগুলোতে অংশ নেবে, যাদের মধ্যে ৩০ শতাংশ নতুন অংশগ্রহণকারী প্রতিষ্ঠান রয়েছে।
সকাল সাড়ে ১০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
