সূচক-লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩৮ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৮২০ কোটি টাকার শেয়ার।
রবিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্ট হয়।
সার্বিক সূচকের এই অবস্থান গত এক মাসের মধ্যে সবচেয়ে ভাল। এর আগে এর চেয়ে ভাল অবস্থায় ছিল জুলাই মাসের ১৮ তারিখ, সেদিন সূচক ছিল ৪ হাজার ২২৩ পয়েন্টে।
রোববার এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৮ পয়েন্ট হয়।
এদিন ডিএসইতে প্রায় ৮২০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৮৬ কোটি টাকা বেশি।
দিনশেষে ১৭১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
গতসপ্তাহে ডিএসই সূচক মোট ১৪২ পয়েন্ট বেড়েছে। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৮৭ কোটি টাকার শেয়ার।
ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক ২০ পয়েন্ট কমে; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
