১০% লভ্যাংশ ঘোষণা কেয়া কসমেটিক্সের
শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।
২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর সকাল ১১টায় গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির কারখানা প্রঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ সেপ্টেম্বর।
গত অর্থবছরে কেয়া কসমেটিক্স লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ২১ টাকা ৫৪ পয়সা।
