২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০% নগদ লভ্যাংশ দেবে এপেক্স ট্যানারি

শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকার লেডিস ক্লাবে এপেক্স ট্যানারির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অগাস্ট।

গত অর্থবছরে এপেক্স ট্যানারি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৬ টাকা ৪৪ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬৯ টাকা ৩৮ পয়সা।