২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ওয়ালটনের প্রিমো এক্স-২

ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ওয়ালটন এবার আনছে প্রিমো এক্স-২ মডেলের নতুন হ্যান্ডসেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 12:36 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ালটন এ তথ্য জানায়।

এন্ড্রয়েড তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেটটি চলতি অগাস্ট মাসের শেষ নাগাদ ওয়ালটনের সব প্লাজা, শোরুম ও ডিলারদের কাছে পাওয়া যাবে বলে এতে জানানো হয়েছে।

প্রিমো এক্স-টু তে রয়েছে জেলিবিন (৪.২.১) অপারেটিং সিস্টেম,  কোয়াডকোর, ১.৫ গিগাহার্জ  প্রসেসর, ২ জিবি র্যা ম, ৩২ জিবি রম। রয়েছে সেকেন্ড জেনারেশন ভিভিড আইপিএস সম্পন্ন ৫ ইঞ্চি আল্ট্রা ফুল এইচডি ডিসপ্লে (৪৪১ পিপিআই)।

এছাড়াও এক্স-২ তে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা। সেলফ পোট্রেট ছবি তোলার জন্য সেটটির সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। স্বল্প আলোতেও অধিক উজ্জ্বল ছবি তোলা যাবে। সর্বাধুনিক থ্রিজি ভিডিও কলিং সুবিধাও থাকছে এতে।

ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (সেলুলার ফোন ডিভিশন) এসএম রেজওয়ান আলম বলেন, ‘আমরা খুব আশাবাদী নতুন এ সেটটি ব্যাপক সাড়া ফেলবে।”