২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধায় আমদানি পণ্য বাড়ছে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় সব ধরনের বৈধ পণ্য আমদানি করা যাবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 08:51 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (শুল্ক : আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি) কাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এ স্থলবন্দর দিয়ে এতদিন শুধু পাথর আমদানি করা যেত।

এখন সব ধরনের পণ্য আনা গেলেও কিছু পণ্যে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে এনবিআর এর আদেশে ।

এর মধ্যে রয়েছে- ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপারসহ সব পেপার ও পেপার বোর্ড, মাছ, সুতা, আলু, জুস, রেডিও-টিভি, সাইকেল ও মোটর যন্ত্রাংশ, ফরমিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ও স্টেইনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স।

এ বন্দরে গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ কোটি ৮২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে দেরি হলেও এই সময়ে ব্যবসায়ীরা পণ্যগুলো আমদানি করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে এবং ২০১১ সালের ২২ জানুয়ারি ভারতের সঙ্গে এ স্থলবন্দর দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বর্তমানে ভারত ও নেপালে কাঠ ও প্লাস্টিক ফার্নিচার, টাঙ্গাইল শাড়ি, ফেব্রিক্স, কটন ওয়েস্ট, ব্যাটারি, ফ্লোট গ্লাস, কোমল পানীয় রফতানি হচ্ছে।