২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই

ঈদের পর জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার এক বিবৃতিতে এফবিসিসিআই এ আহ্বান জানায়।

আদালত এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করার পর বৃহস্পতিবার আগামী ১২ ও ১৩ অগাস্ট সারাদেশে হরতাল দেয় যুদ্ধাপরাধে অভিযুক্ত এই দলটি।

বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ অত্যন্ত আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ পালন করবে- এই প্রত্যাশা সকলের। নিকটজনদের সাথে ঈদ পালনের জন্য ইতিমধ্যেই জনসাধারণ ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং ঈদ শেষে পরিবারসহ ঢাকায় ফিরে আসবেন। কিন্তু আগামী  ১২ ও ১৩ অগাস্টের টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল সকলকে শঙ্কিত ও আতঙ্কিত করে তুলছে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের বৃহত্তর স্বার্থে হরতাল প্রত্যাহারের জন্য সংগঠনটি এই আহ্বান জানিয়েছে বলে এতে উল্লেখ করা হয়।