সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ৭৮ পয়েন্ট কমেছে, লেনদেন হয়েছে প্রায় ২০৪ কোটি টাকার শেয়ার।
রবিবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৬ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৪০ পয়েন্ট।
রোববার ডিএসইতে প্রায় ২০৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৯৯ কোটি টাকা কম।
এদিন ৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
গত সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইর সূচক ২৪৪ পয়েন্ট কমে; গত লেনদেন ছিল ৪৬৯ কোটি টাকা।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন চলছে।
