সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ২৯ পয়েন্ট কমেছে, লেনদেন হয়েছে ৩০৩ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯১১ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৭৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩০৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বুধবারের চেয়ে প্রায় ৭১ কোটি টাকা কম।
এদিন ১১১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।
আগের দিন বুধবার ডিএসইতে ৩৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়; সূচক কমে ১৬ পয়েন্ট। মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়; সূচক ১৮ পয়েন্ট কমে।
সোমবার ডিএসইতে ৩৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয় সূচক বাড়ে ৫৫ পয়েন্ট। আর রোববার ডিএসইর সার্বিক সূচক ৫৯ পয়েন্ট কমে, লেনদেন হয় ২২০ কোটি টাকার শেয়ার, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম।
এ সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
গত সপ্তাহে ডিএসইর সূচক ২৪৪ পয়েন্ট কমে; প্রতিদিনি গড়ে ৪৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন চলছে।
