২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার সকাল ১১টায় লেনদেনের শুরু বাড়লেও পরে ডিএসই সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪০ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৩ পয়েন্ট হয়।

বুধবার ডিএসইতে ৩৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।

এদিন ৯৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।

আগের দিন মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়; সূচক কমে ১৮ পয়েন্ট। আর সোমবার ৩৪৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়; সূচক বাড়ে ৫৫ পয়েন্ট।

রোববার ডিএসইর সার্বিক সূচক ৫৯ পয়েন্ট কমে; হাতবদল হয় ২২০ কোটি টাকার শেয়ার, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম।

গত সপ্তাহে ডিএসইর সূচক ২৪৪ পয়েন্ট কমে যায়; প্রতিদিনি গড়ে ৪৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।