সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে
সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ১৮ পয়েন্ট কমেছে, লেনদেন হয়েছে ৩৪৪ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৭ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৮১ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা সোমবারের চেয়ে ২ কোটি টাকা বেশি।
সোমবার ডিএসইতে ৩৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয় সূচক বাড়ে ৫৫ পয়েন্ট।
রোববার ডিএসইর সার্বিক সূচক ৫৯ পয়েন্ট কমে; হাতবদল হয় ২২০ কোটি টাকার শেয়ার, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম।
গত সপ্তাহে ডিএসইর সূচক কমে ২৪৪ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৪৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
