২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ৫৫ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে ৩৪৬ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:30 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪২ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৯০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ১২০ কোটি টাকা বেশি।

রোববার ডিএসইতে ২২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম । এর আগে এরচেয়ে কম লেনদেন হয়েছিল ২৭ মে। সেদিন হাতবদল হয়েছিল ১৮৭ কোটি  টাকার শেয়ার।

সোমবার ২১১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।

রোববার ডিএসইর সার্বিক সূচক ৫৯ পয়েন্ট কমে। গত সপ্তাহে ডিএসইর সূচক কমে ২৪৪ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৪৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।