২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমজেএফের নতুন কমিটি

কালের কণ্ঠের তৌহিদুল ইসলাম মিন্টুকে সভাপতি এবং ডেইলি স্টারের সারোয়ার এ চৌধুরী সাধারণ সম্পাদক করে পুঁজিবাজার প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 12:06 AM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১১ সদস্যের নতুন এই কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে চ্যানেল টোয়েন্টিফোরের হাসান ইমাম রুবেল সহসভাপতি এবং সকালের খবরের গোলাম সামদানি সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থসম্পাদক হয়েছেন যুগান্তরের মনির হোসেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন-  অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন, আবদুল্লাহিল ওয়ারিশ, সুজয় মহাজন, আমার দেশের কাওছার আলম এবং ঢাকা ট্রিবিউনের জেবুন্নেচ্ছা আলো।

সাধারণ সভার পর ইফতার অনুষ্ঠানও হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটো, সাবেক সভাপতি রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, ডিএসইর পরিচালক হানিফ ভুইয়া, খুজিশতা নূরই নাহরিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।