২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ৫৯ পয়েন্ট কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

লেনদেন হয়েছে ২২০ কোটি টাকার শেয়ার, যা দুই মাসের মধ্যে সবচেয়ে কম ।

রবিবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক কমতে থাকে। এরপর ওঠানামার মধ্য দিয়ে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯১৯ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৪৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ২২০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে ১৮২ কোটি টাকা কম।

এর আগে এরচেয়ে কম লেনদেন হয়েছিল ২৭ মে। সেদিন হাতবদল হয়েছিল ১৮৭ কোটি  টাকার শেয়ার।

রোববার দাম বেড়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ২৪৪ পয়েন্ট। প্রতিদিনি গড়ে ৪৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।