২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০% নগদ লভ্যাংশ দেবে মারিকো

শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মারিকো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার ২০১৪ সালের ৩১ মার্চ সমাপনী বছরের প্রথম তিন মাসের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এ সুপারিশ করেছে।

এজন্য ৪ অগাস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এবছরের জুন পর্যন্ত কোম্পানির ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১৩ টাকা ২৫ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৩ টাকা ৪২ পয়সা।