২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আসছে দুশ’ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড নামে ২০০ কোটি টাকার একটি তহবিল পুঁজিবাজারে আনছে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) অডিটোরিয়ামে সোমবার এ বিষয়ে বিডি ফাইন্যান্স ও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, বিডি ফাইন্যান্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে দুটি চুক্তি হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে এ মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। এ ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

২০০ কোটি টাকার এ ফান্ডের মধ্যে ২০ কোটি টাকা দেবে স্পন্সর প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স। প্রি-আইপিও থেকে সংগ্রহ করা হবে ১০০ কোটি টাকা। বাকি ৮০ কোটি টাকা আইপিওর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারী, বাজারে থাকা অন্যান্য মিউচ্যুয়াল ফান্ড ও অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।