২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এলো ওয়ালটনের দরজা-জানালা

ওয়ালটন এবার বাজারে এনেছে আধুনিক দরজা-জানালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 11:21 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

আগুন, তাপ ও শব্দ প্রতিরোধক এসব পণ্য বিশ্ববাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে কেনা যাবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়ালটনের প্রকৌশলী আতিকুর রহমান জানান, দেশের কারখানায় তাদের কোম্পানির তৈরি ইউপিভিসি’র এই পণ্য দুটি এ্যালুমিনিয়াম ফেব্রিকেশনের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। কাঠের তুলনায় এটি টেকসই এবং সাশ্রয়ী।

ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, এসব দরজা-জানালা ব্যবহারের ফলে যেসব কক্ষে এসি চলে সেখানে বিদ্যুত সাশ্রয় হয়। মাঝখানে দুই স্তরের গ্লাস থাকায় এটি তাপ ও শব্দ অপরিবাহী।

প্রাথমিকভাবে ওয়ালটন প্লাজাগুলোতে স্যাম্পল পাওয়া যাবে। পরে ডিলার বা ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে বিপণন কার্যক্রম চলবে।

ক্রেতারা তাদের চাহিদার কথা জানালে প্রয়োজনীয় আকার ও চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ে।