বাংলালিংক-হুয়াউই চুক্তি সই
নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে মোবাইল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান হুয়াউইয়ের সঙ্গে চুক্তি করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।
চুক্তির আওতায় আগামী দুই বছরে বাংলালিংক নেটওয়ার্ক খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
চুক্তির মধ্যে মোবাইল নেটওয়ার্ক আধুনিকীকরণ, ফ্রিকোয়েন্সি ব্যান্ড পুনর্গঠন, ধারণক্ষমতা বৃদ্ধি এবং থ্রিজি সমন্বিত অবকাঠামো ও সেবাপ্রদান প্রাধান্য পাবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।
রোববার এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা ও হুয়াউইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা যোশিন বেকারসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
