২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে খুলনার মহাসেন জুট মিলস

বন্ধ হয়ে যাওয়া বেসরকারি মালিকানাধীন খুলনার মহাসেন জুট মিলস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সচিবালয়ে জুট মিলের মালিক-শ্রমিকরা শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি ভিত্তিতে লে-অফ প্রত্যাহার করে মিলটি চালুর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

অব্যাহত লোকসানের (লে-অফ) মুখে ২১ দিন আগে মিলটি বন্ধ হয়। সেখানে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুট মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোপাল চন্দ্র পাল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশিদ আলম এবং মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক সমন্বয়কারী খায়রুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।