২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ঊর্ধমুখী

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শুরুর সোয়া দুই ঘণ্টায় সূচক আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 07:25 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। বেলা সোয়া ১টার দিকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে চার হাজার ২৫৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৬ বেড়ে হয়েছে ১ হাজার ৬৪২ পয়েন্ট ।

এ সময়ের মধ্যে ডিএসইতে প্রায় ৫৫০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়।

মোট লেনদেন হওয়ার শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৯টি শেয়ারের, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট। গড়ে ৯৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সূচক বাড়ে ১২১ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।