২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টাইলক্রাফটের ৪৫% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

২০১৩ সালের ৩১ মার্চ সমাপনী বছরের জন্য কোম্পানিটি লভ্যাংশ সুপারিশ করেছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকার মহাখালির হোটেল অবকাশে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অগাস্ট।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে স্টাইলক্রাফট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২০ টাকা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮৭ টাকা ৩০ পয়সা।