কাঁচা মরিচের আমদানি শুল্ক প্রত্যাহার দাবি
কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে এর আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এই শুল্ক প্রত্যাহার হলে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায় নেমে আসবে বলে বিবৃতিতে বলা হয়।
শনিবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়।
