বরিশালে ব্র্যাক ব্যাংকের যুগপূর্তি
ব্র্যাক ব্যাংকের একযুগ পূর্তি উদযাপন করেছে ব্যাংকটির বরিশাল আঞ্চলিক শাখা।
বৃহস্পতিবার যুগপূর্তি উপলক্ষ্যে বরিশাল টাউন হলে এক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান কেক কাটেন।
এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
