২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের অর্ধ-বার্ষিক সম্মেলন হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার ঢাকায় দুদিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জুন পর‌্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ১০ কোটি টাকায়, আর ঋণ বিতরণ করা হয়েছে আট হাজার ২০ কোটি টাকা।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন গ্রাহক সেবার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।