২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফটিএ চুক্তি সইয়ে তুরস্কের আগ্রহ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার জন্য আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খানের সঙ্গে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত হোসেন মোফতুগুল দেখা করে এ কথা বলেন।

ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তুরষ্কের সরকার বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি স্বাক্ষরের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং এ থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে তুরস্কের জন্য বিদ্যমান জিএসপি সুবিধা ভোগ করে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে।

মোফতুগুল দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অন্যদের মধ্যে ডিসিসিআই পরিচালক আবুল হোসেন, রিজওয়ান-উর রহমান, আব্দুস সালাম এবং মো. শোয়েব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।