২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজান মাসে ব্যাংক খাতের অফিস ও লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মাঝে দুপুরে সোয়া ১টা  থেকে  দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অন্যান্য সময়ের মতো রমজানেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনসহ গ্রাহক  সেবা অব্যাহত রাখতে হবে।

বর্তমানে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দাপ্তরিক কর্মকাণ্ড চলে। আর লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে গত ২৪ জুন সরকার রমজান মাসে সরকারি অফিস-আদালতে কাজের সময়সূচি  ঘোষণা  করে।

সে অনুযায়ী রোজায় সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝখানে  বেলা  সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।