২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ ডিএসইতে

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 10:26 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে চার হাজার ২৭০পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৪ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে প্রায় ৯১৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি।

এ দিন দাম বেড়েছে ২১৭টি শেয়ারের, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার ডিএসইর সার্বিক সূচক ৭ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় গড়ে ৮০৫ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার সূচক বাড়ে ১১৯ পয়েন্ট, গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ব্যাংক হলিডের কারণে সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। আর রোববার ডিএসইর সার্বিক সূচক ৪৪ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৫৬৮ কোটি টাকার শেয়ার।

সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক সূচক বেড়েছে ১২১ পয়েন্ট, গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এ সপ্তাহে।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৬৫ পয়েন্ট কমে, গড়ে ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।