২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে বেসিসের আউটসোর্সিং প্রশিক্ষণ

ভুটানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

ভুটানের শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের আমন্ত্রণে থিম্পুতে গত ২৯ ও ৩০ জুন দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কর্মশালায় অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে আউটসোর্সিং কাজ সম্পর্কে এবং এর বহুমুখী সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বিজয়ীরা।এ সময় তারা তাদের অভিজ্ঞতাও তুলে ধরেন।

বিআইটিএম প্রথমবারের মতো দেশের বাইরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

ভুটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে (বিসিসিআই) অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পাশাপাশি ভুটানের শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।