২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন গ্রাহকদের জন্য কন্টেন্ট স্টোর

মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান সিম্ফনির সঙ্গে যৌথভাবে মোবাইল কন্টেন্ট স্টোর চালু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সোনারগাঁও হোটেলে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ এই নতুন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বনকে বলেন, নতুন এই সেবা চালু করার মাধ্যমে গ্রামীণফোন বাংলাদেশের অ্যাপস মার্কেটে নিজেকে একটি অগ্রগামী মোবাইল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত করলো।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণফোনের গ্রাহকদের জন্য এই কনটেন্ট স্টোরে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস, গেমস, ভিডিও, লাইভ ওয়ালপেপার এবং অন্যান্য পারসোনালাইজড কন্টেন্ট বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে পাওয়া যাবে।

‘ফান স্টোর’ নামে এই কন্টেন্ট স্টোরে সিম্ফনির সব স্মার্ট ও ফিচারফোন পাওয়া যাবে।