২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমসে নতুন সফটওয়্যার চালু

চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য শুল্কায়নে নতুন সফটওয়্যার চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার সকালে ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড' নামে আধুনিক প্রযুক্তির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. নাসির উদ্দিন।

কমিশনার মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে চট্টগ্রাম কাস্টম হাউজ মিলনায়তনে নতুন সফটওয়্যারের নানা দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মুশফিকুর রহমান।

তিনি বলেন, ইন্টারনেটভিত্তিক নতুন এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন হলে পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়া দ্রুততর হবে।

মাসুদ সাদিক বলেন, ওয়েবভিত্তিক এ পদ্ধতি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী বছরের শেষে ‘সবুজ কাস্টম হাউস’ ধারণার পরিপূর্ণ রূপ পাবে।

তবে শুল্কায়নে কাগজবিহীন নতুন এই পদ্ধতির পাশাপাশি পুরনো পদ্ধতি চালু থাকবে আগামী অগাস্ট পর‌্যন্ত। সেপ্টেম্বর থেকে পুরোপুরি নতুন পদ্ধতি চালু হবে।