২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিটিআরসি চেয়ারম্যানের মতবিনিময়

ইন্টারনেট সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বরিশাল ও খুলনার পর রাজশাহীতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার সকালে নগরীর পোস্টাল একাডেমীতে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার- আইএসপি ও ওয়াইম্যাক্স প্রতিনিধিদের ওই সভা করেন।

পরে বর্ণালী মোড়ে বাংলালায়নের আঞ্চলিক গ্রাহকসেবা কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

বাংলালায়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সুনীল কান্তি বোস গ্রাহকসেবা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের ব্যবস্থাপক খন্দকার মোশতাক আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে বাংলালায়নের প্রধান সমন্বয়ক আজহার চৌধুরী, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।