রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় কমছে
রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার ডিএসইর নিয়মিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বর্তমানে লেনদেন হচ্ছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ।
রমজানে ডিএসই ক্লিয়ারিং হাউজে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাজ চলবে।
ডিএসই অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
