শনিবার সব ব্যাংক খোলা
আয়কর জমা দেয়ার সুবিধার জন্য আগামী ২৯ জুন শনিবার দেশের ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশ সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
শনিবার তফসিলি ব্যাংকগুলোর এডি শাখা ছাড়া বাকি শাখাগুলো সাধারণত বন্ধ থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে জুন মাসে জমা করা পে-অর্ডার ও চেকগুলো ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে ২৯ জুন ব্যাংক খোলা থাকবে।
শনিবারে ব্যাংক খোলা থাকলেও গ্রাহক ছিল কম।
চলতি ২০১২-১৩ অর্থবছরে জাতীয় রাজস্ব রোর্ড ১ লাখ ১২ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করে, যা বাজেটের ৫৮ দশমিক ৩ শতাংশ।
অর্থবছরের ১০ মাসে(জুলাই-এপ্রিল) ৮৩ হাজার ৩১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।
