২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাদ এয়ারওয়েজ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড পুরস্কার

ইতিহাদ এয়ারওয়েজ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডের প্রথম শ্রেণীর ক্যাটাগরিতে তিনটি পুরস্কারের সব কটি লাভ করেছে। এ নিয়ে ইতিহাদ এয়ারওয়েজ টানা দ্বিতীয় বছরের মতো এই পুরস্কার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন আবুধাবিভিত্তিক এই বিমানসংস্থাকে পরপর চতুর্থবারের মতো সেরা প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীর সেরা আসন এবং প্রথম শ্রেণীর সেরা ক্যাটারিং (খাদ্য পরিবেশন) পুরস্কার দিয়েছে।

বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ভ্রমণকারী তথা বিমানযাত্রীদের ভোট বা মতামতের ভিত্তিতে প্রদান করা হয় স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড।

সম্প্রতি প্যারিস এয়ার শো বা ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড-২০১৩ অনুষ্ঠানে পুরস্কারগুলো দেওয়া হয়।