২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক-লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা উঠলেও পরে তা কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট কমে চার হাজার ১৪৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে  হয়েছে ১ হাজার ৫৪৬ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে প্রায় ৫১১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ১৪৯ কোটি টাকা কম।

এদিন দাম বেড়েছে ৯৭টি শেয়ারের, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

রোববারও ডিএসইর সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৬৬০ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে যোগ হয় ১৩৪ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৮৪৮ কোটি টাকার শেয়ার।

এর আগের এক মাসে  ডিএসইর সূচকে ৩০৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৭৬ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহের বুধবার প্রায় নয় মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ায়।