২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা উঠলেও পরে তা কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৩ পয়েন্ট কমে চার হাজার ১৭০ পয়েন্ট হয়। 

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে  হয়েছে ১ হাজার ৫৫০ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে প্রায় ৬৬০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে ২৫ কোটি টাকা কম।

গত সপ্তাহের বুধবার প্রায় নয় মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ায়।

রোববারের লেনদেনে দাম বেড়েছে ৩৪টি শেয়ারের, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে যোগ হয়েছে ১৩৪ পয়েন্ট, লেনদেন হয়েছে গড়ে ৮৪৮ কোটি টাকার শেয়ার।

এর আগের এক মাসে  ডিএসইর সূচকে ৩০৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৭৬ কোটি টাকার শেয়ার।