২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মহসেন জুটমিল বন্ধ

অর্থিক ক্ষতি কমাতে ৪৫ দিনের জন্য খুলনার মহসেন জুটমিল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

নগরীর খানজাহান আলী এলাকায় এই মিলটিতে শনিবার থেকে লে-অফ কার্যকর হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার কর্মস্থলে এসে ছুটির নোটিস দেখে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

শ্রমিকরা জানান, ব্যক্তি মালিকানাধীর এই পাটকলে প্রায় দেড় হাজার লোকবল রয়েছে, যারদেরকে এখন বেকার সময় কাটাতে হবে।

মিলটির শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান মোল্লা বলেন, শ্রম আইন লংঘন করে তাদের মজুরি পরিশোধ ছাড়াই মিলটি লে-অফ করা হয়েছে।

তবে প্রকল্প প্রধান মো. ফজলুর রহমান বলেন, গত কয়েক মাস ধরে প্রয়োজন মতো উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় কোম্পানিকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখনো মিলে রপ্তানিযোগ্য প্রায় আড়াই কোটি টাকার পণ্য মজুদ রয়েছে।

খানজাহান আলী থানার ওসি মো শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত সাভাবিক রয়েছে।